‘গুজবকে কেন্দ্র করে’ উত্তরায় শপিং কমপ্লেক্সে দফায় দফায় হামলা-ভাংচুর

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২৬, ০৬:০০| আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৬:২০
অ- অ+

রাজধানীর উত্তরায় রিকশা চালককে পিটিয়ে হত্যা ও গুম করার ‘গুজবকে কেন্দ্র করে’ ‘উত্তরা স্কয়ার’ নামের একটি শপিং কমপ্লেক্সে দফায় দফায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রবিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত উত্তরায় স্কয়ার গ্রুপের একটি বাণিজ্যিক ভবনের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ কর্মকর্তাদের সূত্রে জানা যায়, রবিবার রাতে ভবনের নিরাপত্তা প্রহরীর সঙ্গে মার্কেটের সামনে রিকশা পার্কিং নিয়ে এক রিকশাচালকের বাগ্‌বিতণ্ডা হয় পরে সেটি মারামারিতে রূপ নেয়।

মারমারির এক পর্যায়ে রিকশাচালক মারা গেছেন ও নিহত রিকশাচালককে ভবনের ভেতরে লুকিয়ে রাখা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। বিষয়টি দ্রুত অন্যান্য রিকশাচালকদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজিত রিকশা চালকরা সড়ক অবরোধের পাশাপাশি ভবনে ভাঙচুর চালায়।

পরে ওই মার্কেটের সামনে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষুব্ধদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এরপর বিক্ষুব্ধরা ইটপাটকেল ছুড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ছুড়ে। পরে রাত সাড়ে ৩ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এখনও ঘটনাস্থলের আশেপাশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার ওয়াহিদুল ইসলাম বলেন, একজন নিখোঁজ থাকার কথা বলা হলেও এখনো তার নাম-ঠিকানা পাওয়া যায়নি।

কেউ নিহত হয়েছেন কি না সেটিও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই করতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে।

তিনি আরও জানান, সেনাবাহিনী ও পুলিশ ভবনের ভেতরে তল্লাশি চালালেও এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ফেসবুক পেইজের এক পোস্টে একটি ভিডিও প্রকাশ করেছে ‘উত্তরা স্কোয়ার’ কর্তৃপক্ষ। পোস্টের ক্যাপশনে তারা দাবী করেন, উত্তরায় একটি গুজব ছড়িয়ে দিয়ে কিছু লোকজন মব সৃষ্টি করে মার্কেটে ভাংচুর চালিয়েছে। অথচ যেই রিকশাওয়ালা ভাইয়ের সাথে ঝামেলা হয়েছিল, তিনি নিজেই হেঁটে মার্কেট থেকে বের হয়ে গেছেন। তাকে মেরে ফেলা হয়েছে—এটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব।

সবার প্রতি অনুরোধ, গুজবে কান দেবেন না এবং যাচাই না করে কিছু বিশ্বাস করবেন না। ভিডিও দেখার অনুরোধ রইলো

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা