রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিলে সরকারি কর্মচারীসহ ৫ জন আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২৬, ১৮:২০
অ- অ+

স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে শেরেবাংলা নগর পর্যন্ত ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের একটি দল। মিছিলটি আইডিবি ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া করে। মিছিলে অংশ নেওয়া পাঁচ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে একজন সরকারি কর্মচারী রয়েছেন।

আটকরা হলেন মো. হাসান আলী, জিসান আহমেদ, রইসুল ইসলাম মানিক, ফারুক ইসলাম এবং আশিক মোহাম্মদ। হাসান আলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিছিলের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং মিছিলটি ছত্রভঙ্গ করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা