যাত্রাবাড়ীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২৬, ২২:৪৭
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাজেদ মঞ্জুকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার বিকাল আনুমানিক ৩টার দিকে র‍্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

এদিন রাতে র‍্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০ জানায়, গ্রেপ্তারকৃত মাজেদ মঞ্জু যাত্রাবাড়ী থানার মামলা নং- ৪৮(১২)১৯ এর সাজাপ্রাপ্ত পলাতক আসামি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ধারা ৩৬(১) এর ১০(ক) অনুযায়ী আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাজেদ মঞ্জু স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা