কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিহত বেড়ে ৬

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৬, ০০:৪০| আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০০:৪০
অ- অ+

রাজধানীর কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুর্ঘটনাটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়ালো।

শনিবার রাতে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম।

ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ১টার দিকে ওই কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার ৫ মিনিটের মধ্যেই (দুপুর ১টা ১১ মিনিট) ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীকালে আগুনের ভয়াবহতা বিবেচনায় আশপাশের আরও ৬টি ইউনিটসহ মোট ৭টি ইউনিট দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরবর্তীকালে জানানো হবে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা