মহাখালী-তেজগাঁও লিংক রোড অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৬, ১১:২৮| আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১১:২৯
অ- অ+

রাজধানীর মহাখালী-নাবিস্কো সংলগ্ন তেজগাঁও লিংক রোডে বেতনের দাবিতে আন্দোলনে নেমেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

রবিবার সকাল থেকে শুরু হওয়া এ আন্দোলনের ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।

জানা গেছে, নাসা গ্রুপের আনুমানিক ৭০০ থেকে ৮০০ জন পোশাক শ্রমিক তেজগাঁও লিংক রোডের মুখে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে মহাখালী-তেজগাঁও ও উত্তরা-মহাখালী রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।

এদিকে, যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপির গুলশান (ট্রাফিক) বিভাগ। বিকল্প হিসেবে—

এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে উত্তরা-মহাখালী রুটে চলাচল করা যাচ্ছে।

মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরা, গুলশান ও বনানী থেকে তেজগাঁওমুখী যাতায়াত সম্ভব।

কাকলী মোড় থেকে কামাল আতাতুর্ক সড়ক হয়ে গুলশান-২, নতুন বাজার ও গুলশান-১ হয়ে রামপুরা ও হাতিরঝিলগামী রুট খোলা রয়েছে।

হঠাৎ সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ। দ্রুত সমস্যার সমাধান ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।

(ঢাকাটাইমস/৫ এপ্রিল/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা