টহলরত আনসারের তৎপরতায় অটোরিক্সা ছিনতাই প্রতিরোধ, আটক ৩

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২৬, ১৪:০৫
অ- অ+

রাজধানীর মহাখালী এলাকায় ভোররাতে টহলরত বাংলাদেশ আনসার সদস্যদের তৎপরতায় একটি অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টা নস্যাৎ করা হয়েছে। এ সময় ছিনতাইকৃত অটোরিক্সাসহ সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

শুক্রবার ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল সংলগ্ন আনসার ক্যাম্পের সদস্যরা নিয়মিত টহল ডিউটির সময় এক ব্যক্তির চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তারা দেখতে পান, এক ব্যক্তির মুখ বাঁধা অবস্থায় রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র অটোরিক্সাটি ছিনতাই করে চালক ও যাত্রী সেজে পালিয়ে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত হয়ে আনসার সদস্যরা তাৎক্ষণিক ধাওয়া দিয়ে অটোরিক্সাসহ তিনজনকে আটক করেন।

আটকরা হলেন— রিয়াজুল ইসলাম (২৭), বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে; রাজু মিয়া (২০), ময়মনসিংহের গৌরীপুরের বাসিন্দা; এবং রাজন মিয়া (৩০), জামালপুরের সরিষাবাড়ির বাসিন্দা।

অভিযানে একটি অটোরিক্সা, দুটি ছুরি এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরে উদ্ধার হওয়া অটোরিক্সাটি মালিকের কাছে হস্তান্তর করা হয় এবং আটক ব্যক্তিদের তেজগাঁও থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, নিয়মিত টহল, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সমন্বিত অভিযানের কারণে এ ধরনের অপরাধ প্রতিরোধ সম্ভব হচ্ছে। মহানগর এলাকায় আনসারের সক্রিয় উপস্থিতি জননিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা