মোহাম্মদপুরে খতনার সময় শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২৬, ১৮:১৬| আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ২৩:০৮
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুর এলাকার ঢাকা উদ্যান সংলগ্ন একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে খতনা করাতে গিয়ে এক শিশুর গুরুতর শারীরিক ক্ষতির অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী শিশুর পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, ৯ বছর বয়সী আতিকুর রহমানকে গত ২২ মার্চ সকালে ঢাকা উদ্যান এলাকার খলিল মেডিকেল নামের একটি প্রতিষ্ঠানে খতনা করানোর জন্য নিয়ে যায় তার পরিবার। সেখানে খতনা সম্পাদনের সময় চিকিৎসকের মারাত্মক অবহেলার কারণে শিশুটির শারীরিক অঙ্গের সামনের অংশে গুরুতর ক্ষতি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরপরই চিকিৎসক দ্রুত শিশুটিকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসা নিয়ে রক্তক্ষরণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও শিশুটির স্বাভাবিক শারীরিক ও মানসিক অবস্থার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়েছে বলে দাবি করেছেন পরিবারটি।

পরিবারের অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর ক্ষতিপূরণ ও দায় স্বীকারের বিষয়ে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট চিকিৎসক কোনো সমাধান না দিয়ে উল্টো হুমকি-ধমকি দিয়ে তাদের ফিরিয়ে দেন।

এ অবস্থায় ভুক্তভোগী পরিবার বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়েছে।

এমন অমানবিক কর্মকাণ্ডের ঘটনায় ব্যবস্থার বিষয়ে জানতে চাইলে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, ঘটনাটি জেনে অন্তত মর্মাহত হয়েছি। বাদীকে ডেকে এনে মামলা নিতে বলা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা