ডিএমপির তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় ৬৭ আসামি গ্রেপ্তার

রাজধানীতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাতে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান গ্রেপ্তারের তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার তেজগাঁও বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে নিয়মিত মামলার সাতজন, পুরাতন মামলার ১০ জন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন আসামি রয়েছেন। এছাড়া ডিএমপি অধ্যাদেশে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপি জানায়, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































