মোহাম্মদপুরে অস্ত্রের মুখে জুলাই যাদুঘরের ফটোগ্রাফারের সর্বস্ব লুট

রাজধানীর মোহাম্মদপুরের নুর জাহান রোড এলাকায় অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার হয়েছেন জুলাই যাদুঘরের ফটোগ্রাফার সাঈদ হাসান তানিম।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তার ছবি তোলার ক্যামেরাসহ সকল মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় তানিম অস্ত্রের আঘাতে আহত হয়েছেন।
ভুক্তভোগী তানিম থানায় লিখিত অভিযোহে উল্লেখ করেছেন, আমি ফটোসুট কাজ শেষ করে বাসার আসার পথে আনুমানি রাত ৩টা ৪০ ঘটিকায় অজ্ঞাত ৩ জন লোক একটি মটরসাইকেল নিয়ে এসে আমাকে নূরজাহান রোডের এস গলির মাথায় আমাকে চাপাটি দেখিয়ে হত্যা করার হুমকি দিয়ে আমার কাছে থাকে ১ টি মোবাইল, ব্যাগের মধ্যে থাকা একটি ম্যাকবুক ল্যাপটপ এম৪ প্রো, সনি এফক্স৩ মডেলের ক্যামেরা৷ ও একটি লেন্স নিয়ে যায়।
ঘটনার বিষয়ে তানিম বলেন, গতকাল মঙ্গলবার পূর্বাচল ৩০০ ফিটে জুলাই যাদুঘরের ফটোশুট ছিলো। কাজ শেষে রাত সাড়ে ৩টার দিকে মাইক্রোবাস দিয়ে নামিয়ে দেওয়া হয়। আমি বাসার সামনে নেমে গেট খোলার অপেক্ষায় ছিলাম। এর মধ্যে অস্ত্র হাতে দুইজন এসে আমাকে আঘাত করে। আমার দুই হাত, মাথা ও শরীরে চাপাতির উল্টো পাশ দিয়ে আঘাত করে। মেরে ফেলার হুমকি দিয়ে ব্যাগ টান দিয়ে নিয়ে যায়।
এ দিকে এই ঘটনার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, এমন কোনো ঘটনা আমার নলেজে নাই। বিষয়টা জেনে আমি জানাতে পারবো।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































