সোহরাওয়ার্দী হাসপাতালে ছিনতাইচেষ্টা নস্যাৎ, অভিযুক্ত আটক

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৬, ২২:২৬
অ- অ+

রাজধানীর শেরে-বাংলা নগর এলাকায় ছিনতাইয়ের ঘটনা প্রতিরোধ করে এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এসময় ছিনতাই হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করে তাৎক্ষণিকভাবে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে শেরেবাংলানগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর এলাকায় টহলরত অবস্থায় আনসার সদস্য পিসি মো. সাদেক হোসেন বাচ্চু ও এপিসি মো. রাজিব হোসেন একটি ছিনতাইয়ের ঘটনা প্রত্যক্ষ করেন।

এসময় এক ব্যক্তি এক নারীর কানের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করলে আনসার সদস্যরা তাৎক্ষণিক ধাওয়া দিয়ে তাকে আটক করেন। আটক ব্যক্তির নাম রাজিবুল ইসলাম। তার বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায়।

আনসার সূত্র জানায়, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা স্বর্ণের দুটি কানের দুল ঘটনাস্থলেই ভুক্তভোগীর কাছে বুঝিয়ে দেওয়া হয়। পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা