মার্চে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ—মিরপুর, থানা–হাজারীবাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৬, ১৭:৫২
অ- অ+

রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে গত মার্চ মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ বিভাগ হয়েছে–মিরপুর বিভাগ। এছাড়া গোয়েন্দায় (ডিবি) লালবাগ ও ট্রাফিকে গুলশান বিভাগ শ্রেষ্ঠ হয়েছে। আর শ্রেষ্ঠ থানা হয়েছে–হাজারীবাগ থানা।

বৃহস্পতিবার সকালে রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

ডিএমপির মিডিয়া শাখার দেওয়া তথ্য অনুযায়ী, মার্চ মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ থানা হয়েছে হাজারীবাগ থানা। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন। শ্রেষ্ঠ এসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন খিলগাঁও থানার এসআই আবু সায়েম ও ভাটারা থানার এসআই মো. হাফিজুর রহমান। এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন যাত্রাবাড়ী থানার এএসআই মোঃ আখতারু্জ্জামান মন্ডল পলাশ ও মোহাম্মদপুর থানার এএসআই মো. রকিবুল হাসান।

গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ডিবি-লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম।

ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট যৌথভাবে নির্বাচিত হয়েছেন মহাখালী ট্রাফিক জোনের সার্জেন্ট আঞ্জুম আল-হাসিব ও মোহাম্মদপুর ট্রাফিক জোনের সার্জেন্ট রাসেল আলম।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা