মোহাম্মদপুরে আসাদুল হত্যাকাণ্ডে জড়িত ৪ জন আটক

রাজধানীর মোহাম্মদপুরের বেরিবাধ এলাকায় আসাদুল ওরফে লম্বু আসাদুলকে হত্যাকাণ্ডে জড়িত অন্যতম আসামী সাবেক ৩৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা আক্তার ও মুন্নাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক অন্য দুই আসামিরা হলেন আরিফ ও বকুল।
রাতেই তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা এই তথ্য জানান।
এর আগে বুধবার দিবাগত রাত ১২ টা ৫০ মিনিটে মোহাম্মদপুরের বেরিবাধ সাদেক খান ইটখোলা এলাকায় পূর্ব শত্রুতা জেড়ে আসাদুল ওরফে লম্বু আসাদুলকে ছুরিআঘাত করে হত্যা করে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































