এয়ারলাইনস ব্যবসার লাইসেন্স পেল আকিজ বশির অ্যাভিয়েশন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৬, ২১:৫৬
অ- অ+

এয়ারলাইনস ব্যবসার জন্য লাইসেন্স পেয়েছে আকিজ বশির এভিয়েশন। আজ রবিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই অনুমোদন দেয়।

সাবেক অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের প্রতিষ্ঠান আকিজ বশির এভিয়েশন। গত বছর প্রতিষ্ঠানটির পক্ষে লাইসেন্সের আবেদন করা হয়।

জানা গেছে, গত বছরের ১১ মার্চ আকিজ বশির এভিয়েশন লিমিটেডের নামে ট্রেড লাইসেন্স করা হয়। ওই সময়ই জয়েন্ট স্টক কোম্পানি হিসেবে নিবন্ধনের জন্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস বাংলাদেশে আবেদন করে প্রতিষ্ঠানটি।

বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে থাকার সময় গত বছর ১৫ এপ্রিল শেখ বশির উদ্দিনকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।পরে ২৬ আগস্টে বিমান বাংলাদেশ এয়ারলাইনস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন শেখ বশির উদ্দিন। তিনি বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়ার সময় বেবিচকে আকিজ বশির এভিয়েশন লিমিটেডের লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করা হয়।

গত বছর সমালোচনার মুখে শেখ বশির উদ্দিন গণমাধ্যমে বলেছিলেন, আকিজ বশির এভিয়েশন লিমিটেডের পক্ষ থেকে কমার্শিয়াল লাইসেন্সের আবেদন করা হয়েছে ১১ মাস আগে। আমি প্রভাব বিস্তার করলে তো অনেক আগেই লাইসেন্স পাওয়ার কথা ছিল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা