এসএসসি পরীক্ষা ঘিরে রাস্তায় তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৩
অ- অ+

এসএসসি পরীক্ষা শুরুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৭টা থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে রামপুরা থেকে লিংকরোড ও নতুন বাজার পর্যন্ত সড়কগুলোতে যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো।

রাজধানীর মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় এবং মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সকাল সাড়ে ৮টা থেকেই কেন্দ্র প্রবেশের সুযোগ থাকায় অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে পৌঁছান। তবে সকাল থেকেই সড়কে যানজটের কারণে বহু পরীক্ষার্থীকে গাড়ি ছেড়ে হেঁটে কেন্দ্রে যেতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রসংলগ্ন সড়কে অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারির কারণে রাস্তার বড় অংশ দখল হয়ে যায়। এতে শুধু ওই কেন্দ্র নয়, আশপাশের একাধিক কেন্দ্রগামী পরীক্ষার্থীরাও চরম ভোগান্তির শিকার হন।

এদিকে, কেন্দ্রের সামনে মাইকিংয়ের মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, পরীক্ষার্থীরা যেন নির্ধারিত কক্ষে অবস্থান করেন এবং মোবাইল ফোন ও স্মার্টওয়াচসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে না আনেন।

অভিভাবকদের উদ্দেশে অনুরোধ জানিয়ে বলা হয়, সন্তানদের কেন্দ্রে পৌঁছে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করতে এবং গেটের সামনে ভিড় না করতে।

ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ জানিয়েছে, যানজট নিয়ন্ত্রণে আগে থেকেই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান বলেন, ব্যক্তিগত যানবাহনে আসা পরীক্ষার্থীদের কেন্দ্রের সামনে না নেমে নিকটবর্তী কম ব্যস্ত স্থানে নামার পরামর্শ দেওয়া হয়েছে। একইভাবে পরীক্ষা শেষে নির্দিষ্ট স্থানে গিয়ে গাড়িতে উঠতে বলা হয়েছে।

তিনি আরও জানান, পরীক্ষা চলাকালীন যানজট নিয়ন্ত্রণে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, সকাল ১০টা থেকে শুরু হওয়া এবারের এসএসসি পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

(ঢাকাটাইমস/২১ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা