টেলিগ্রাম গ্রুপে তরুণীদের নগ্ন ভিডিও বিক্রি-বিতরণ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৬, ২৩:১৯
অ- অ+

রাজধানীর মিরপুরে টেলিগ্রাম গ্রুপে মেয়েদের পর্নোগ্রাফি ভিডিও বিক্রি ও সরবরাহের অভিযোগে একাধিক মোবাইলসহ জাহিদ হোসেন (২১) নামের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।

সোমবার ডিবির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) সোনাহর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিবি-মিরপুর বিভাগ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় ব্যক্তি মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকার ওয়াসা পানির পাম্প সংলগ্ন একটি বাসায় পর্নোগ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরণ ও সরবরাহ করছে। এই তথ্যের ভিত্তিতে গতকাল রোববার রাতে পশ্চিম শেওড়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বলেন, গ্রেপ্তারের সময় তার থেকে পর্নোগ্রাফি বিক্রয় ও সরবরাহের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও একাধিক সিমকার্ড জব্দ করা হয়েছে। এঘটনায় জাহিদ হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তার জাহিদ হোসেন ও তার সহযোগীরা মোবাইল ফোন-বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষ করে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে অর্থের বিনিময়ে মেয়েদের পর্নোগ্রাফি বিক্রয়, বিতরণ ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা