মৃত্যু নিয়ে ধোঁয়াশা

গুলশানে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৬, ১৮:৫৮
অ- অ+

রাজধানীর গুলশানে এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শামিম সলিম কাসিম (৬৭) ভারতের কাশ্মীরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

গুলশান থানা সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে গুলশান-২ এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তার ছেলে সুহাইল সলিম কাসিম। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।

তবে শুরুতে হাসপাতাল সূত্রে মরদেহে কিছু অস্বাভাবিক আঘাতের চিহ্ন রয়েছে বলে সন্দেহ করা হয়। বিষয়টি জানানো হলে গুলশান থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পরে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আলিম বলেন, সুরতহাল তৈরির সময় মৃতদেহে অস্বাভাবিক কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ জানায়, শামিম সলিম কাসিম গুলশান বারিধারা পার্ক রোড এলাকার একটি বাসায় বসবাস করতেন। সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ঘটনাটি নিয়ে প্রাথমিকভাবে কোনো অপরাধের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা