প্লট বাতিলের অভিযোগে ইস্টার্ন হাইজিংয়ের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২৬, ২০:৩৩
অ- অ+

রাজধানীর আফতাবনগর প্রকল্পে অবৈধভাবে প্লট বাতিল ও প্রতারণার অভিযোগে ইস্টার্ন হাউজিং কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী প্লট মালিকরা।

আজ রবিবার রাজধানীর বনানীতে কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত এই প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচিতে শতাধিক লোক অংশ নেন।

ভুক্তভোগীরা তাদের বক্তব্যে অভিযোগ করে বলেন, আফতাবনগর প্রকল্পে তারা কোম্পানির কাছ থেকে প্লট বুকিং নিয়েছেন। কিন্তু, কোনো আইনি নোটিশ না দিয়েই গতবছরের নভেম্বরে বুকিং বাতিল করা হয়। লিখিত ও মৌখিকভাবে আপত্তি জানানো হলেও কোম্পানি কর্তৃপক্ষ গত চার মাসেও কোনো সমাধান দেয়নি। কেউ কেউ অভিযোগ করেন, বনশ্রী প্রকল্পে তারা নিজেদের কেনা জমিতে ভবন নির্মাণের জন্য রাজউক থেকে প্ল্যান পাস করালেও আট বছর ধরে ইস্টার্ন হাউজিং তাদেরকে ছাড়পত্র দিচ্ছে না। ছাড়পত্রের জন্য কাঠা প্রতি ৩০ থেকে ৪৫ লাখ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। তারা এসবের প্রতিকার চান। মানববন্ধনে বক্তব্য রাখেন মো. বরকত উল্যাহ, সুজন ফরাজী ও মো. আজিজ প্রমুখ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা