আইসিসির এপ্রিল মাসসেরা ক্রিকেটার নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ১৪ মে ২০২৬, ১৮:২২
অ- অ+

নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের পেসার নাহিদ রানা আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেট নেন ডানহাতি এই পেসার। এর আগের মাসে পাকিস্তানের বিপক্ষেও তিনি ৮ উইকেট শিকার করেছিলেন। ধারাবাহিক পারফরম্যান্সই এনে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাসসেরার স্বীকৃতি।

ক্যারিয়ারে প্রথমবার আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার জিতলেন নাহিদ। এর মাধ্যমে গত বছরের পর আবারও কোনো বাংলাদেশি ক্রিকেটার এই স্বীকৃতি পেলেন।

পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় নাহিদ বলেন, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে আইসিসির মাসসেরা হওয়া তার জন্য গর্বের। ঘরের মাঠে এমন অর্জন সিরিজটিকে আরও বিশেষ করে তুলেছে বলেও জানান তিনি।

সিরিজের প্রথম ওয়ানডেতে কিছুটা খরুচে ছিলেন নাহিদ। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার করেন। এরপর তৃতীয় ও শেষ ম্যাচেও গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দলের সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

নাহিদের পারফরম্যান্সে ভর করে নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জেতে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ের জন্য সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাইবান্ধায় দুই মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩১
যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সুখবর, উঠল ভিসার স্থগিতাদেশ
ডিএমপির চার পুলিশ পরিদর্শকের কর্মস্থল বদল, তেজগাঁও থানায় নতুন ওসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা