ভাইরাল সাদা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানায়, চলছে বিশেষ যত্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২৬, ১১:০৯
অ- অ+

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সাদা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে। অ্যালবিনো জাতের এই মহিষটিকে নির্দিষ্ট খাদ্যতালিকা ও নিয়মিত যত্নের মাধ্যমে রাখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জাতীয় চিড়িয়াখানা, মিরপুর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মহিষটি প্রতিদিন প্রায় ২৫ কেজি নেপিয়ার ঘাস এবং ৫ কেজি ছোলা-ভুসি খায়। পাশাপাশি দিনে প্রায় আধা মণ পানি পান করে। প্রয়োজন অনুযায়ী খাবারের পরিমাণ বাড়ানো হতে পারে বলেও জানানো হয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, মহিষটিকে দিনে কয়েক দফায় খাবার দেওয়া হয় নির্ধারিত সময় অনুযায়ী। সকাল ৯টার দিকে ছোলা-ভুসি, বেলা ১১টা এবং দুপুর ২টার পর ঘাস দেওয়া হয়। বিকেল ৩টার দিকে আবার ছোলা-ভুসি দেওয়া হয়। এরপর আর ভারী খাবার দেওয়া হয় না।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর জানান, গত বৃহস্পতিবার ও শুক্রবারও একই খাদ্যসূচি অনুসরণ করা হয়েছে।

গত বুধবার রাতে মহিষটিকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় আনা হয়। বর্তমানে তাকে ‘এল-০৭’ নম্বর খাঁচায় রাখা হয়েছে। খাঁচার সামনে পরিচিতিতে লেখা রয়েছে “সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)” এবং ইংরেজিতে “Albino Buffalo”।

পাশের খাঁচায় একটি গয়াল রাখা হলেও সেটি উন্মুক্তভাবে চলাফেরা করতে পারে। তবে ‘ডোনাল্ড ট্রাম্প’কে নির্দিষ্ট স্থানে বেঁধে রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ, কারণ এটি গৃহপালিত প্রাণী হিসেবে অভ্যস্ত।

সরেজমিনে দেখা গেছে, মহিষটির থাকার জায়গা পাকা ও টিনের ছাউনি দিয়ে আচ্ছাদিত। গরমের তীব্রতা কমাতে দিনে দুই থেকে তিনবার তাকে গোসল করানো হচ্ছে এবং পাইপের মাধ্যমে পানি ছিটিয়ে ঠান্ডা রাখা হচ্ছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে শিগগিরই একটি স্ট্যান্ড ফ্যান বসানোর পরিকল্পনা রয়েছে।

ভাইরাল হওয়ার পর থেকে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই মহিষটি দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। প্রতিদিনই চিড়িয়াখানায় আসা মানুষজন তাকে দেখতে ভিড় করছেন বলে জানা গেছে।

নিয়মিত খাদ্য, পর্যাপ্ত যত্ন এবং বিশেষ ব্যবস্থাপনায় বর্তমানে সুস্থ রয়েছে ভাইরাল এই মহিষটি। কর্তৃপক্ষ বলছে, প্রাণীটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী আরও উন্নত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ঈদের একদিন আগেই মহিষটিকে কোরবানি না করে বরং সংরক্ষণের পরিকল্পনা নিয়েছিল সরকার। আর এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজেই।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বুধবার মহিষটিকে তার মালিকের বাসা থেকে নিজেদের হেফাজতে নেওয়ার কথা জানায় পুলিশ। বিরল প্রজাতির এই মহিষটিকে সংরক্ষণের পরিকল্পনা নিয়েছে সরকার।

ডোনাল্ড ট্রাম্প নামে ভাইরাল হওয়া বিরল প্রজাতির মহিষটি কোরবানি ঈদের আগে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। কোরবানির সময় বিশৃঙ্খলা হতে পারে- এই চিন্তা থেকে মহিষটিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কিনেছেন। এখন ডোনাল্ড ট্রাম্প সাদা মহিষটি ঢাকা চিড়িয়খানায়।

(ঢাকাটাইমস/৩০ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা