বিয়ে করতে ভয় পাচ্ছেন সালমান

বলিউড সুপারস্টার সালমান খান। এখনও বিয়ে থা করেননি তিন। ব্যাচেলর জীবন যাপন করছেন। বারবার সালমানের ভক্ত এবং স্বজনরা তার কাছে জানতে চেয়েছেন তার বিয়েতে রাজী না হওয়ার কারণ কি? এ নিয়ে বড় বেশি মুখ খুলেননি তিনি। এবার বুঝি বিয়ে না করার কারণ খোলাসা করলেন। বললনে, ‘তিনি প্রেমিক। তাই বিয়ে করতে ভয় পাচ্ছেন।’
সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে এসে সালমান খান মন্তব্য করলেন নিজের জীবন নিয়ে।
তবে এরকম কথা প্রথম নয় । এর আগে ফ্রিকি আলি-র ট্রেলার লঞ্চে এসেও নিজের লাভ লাইফ নিয়ে সোজাসুজি বক্তব্য রেখেছিলেন সালমান খান ।
‘ফ্রেকি আলি’র ট্রেলার লঞ্চ আর সেই ট্রেলার অনুষ্ঠানে সাংবাদিক প্রশ্নে এক জবরদস্ত উত্তর দিলেন সালমান। সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, সালমান আপনার বিয়ে কবে ? একটুও সময় না নিয়ে, স্পষ্টই সালমান জানিয়ে দিলেন ‘সেক্স ও বিয়ে এখনও করে হল না ! যেদিন করব, আপনাদের নিশ্চয়ই জানাব!’ (ঢাকাটাইমস/৬অক্টোবর/এজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































