স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৭
অ- অ+

স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচনে যেসব ব্যক্তি প্রার্থী হবে তাদের জন্য নির্বাচনী বিধিমালায় এবং নির্বাচনী আইন সংশোধন করে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা কেন হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত জাহান অনি বলেন, আমাকে রিপ্রেজেন্ট যে মানুষটা করবে তাকে অবশ্যই মাদকমুক্ত হতে হবে। সরকারি চাকরির জন্য এই নিয়মটা আছে, পুলিশের জন্য এই নিয়মটা আছে।

তাহলে আমি ট্যাক্সপেয়ার, আমাকে রিপ্রেজেন্ট করতেছে একজন মেম্বার অব পার্লামেন্ট, আমাকে রিপ্রেজেন্ট করতেছে এলাকার চেয়ারম্যান, মেম্বার-তারা যদি মাদকাসক্ত হয়, তাহলে তো আমাকে ভালোভাবে তারা রিপ্রেজেন্ট করতে পারবে না। জনগণের অধিকারটা আদায় করতে পারবে না। সেজন্যই ডোপ টেস্ট বাধ্যতামূলক করা উচিত। আমরা চাই, আমাদের রিপ্রেজেন্ট যে করবে সে সুস্থ, স্বাভাবিক, সাউন্ড মাইন্ডের মানুষ হবে।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকসহ মোট ৭ জনকে বিবাদী করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উখিয়ার করবনিয়ায় খাল পুনঃখনন কাজ শুরু
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
গাড়ি চালানোর খরচ বাড়ল
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি আটক