সনির নতুন সাইবার শট ক্যামেরা

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১২
অ- অ+

নতুন সাইবার শট ক্যামেরা আনলো সনি। মডেল সনি সাইবার শট ডিএসসি-এইচএক্স৯৯। এটি জুম লেন্সের ক্যামেরা।

বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ২০১৮-তে সনি এই ক্যামেরাটি উন্মু্ক্ত করে।

ক্যামেরাটিতে সুপার ওয়াইড এবং টেলিফটো জুম লেন্স ব্যবহার করা হয়েছে।

ক্যামেরাটিতে বিয়নজ এক্স ইমেজ প্রসেসর রয়েছে। এতে কন্টিনিউয়াস শুটিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। প্রতি সেকেন্ডে ১০টি ফ্রেম ধারণ করা যাবে।

অন্যদিকে এর অটোফোকাস মোডে ০.০৯ সেকেন্ডেই সাবজেক্টকে ফোকাস করা যাবে।

র ফরম্যাট ইমেজ রেকজিং সুবিধা সম্বলিত ক্যামেরাটির বিশেষ ফিচার হিসেবে রয়েছে টাচ টাচ ফোকাস/টাচ শাটার ফাংশন। এতে ব্লুটুথ কানেকটিভিটি রয়েছে।

ক্যামেরাটির দাম এখনো ঘোষণা করেনি সনি। তবে শিগগিরই এটি বাজারে পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে, দুই মাসে আয় ৯১৬ মিলিয়ন ডলার
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের রাতভর সাঁড়াশি অভিযানে আটক ২৫৪
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুটপাট, শাহ আলী থানার ওসিকে সদরদপ্তরে সংযুক্ত
রাশিয়ার এলব্রুসের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন পর্বতারোহী শাকিল