ছাত্রলীগ থেকে মহানগর আ.লীগের শীর্ষ পদে কচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০১৯, ১৭:১৮| আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ০৯:৫০
অ- অ+
এস এম মান্নান কচি

ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা এস এম মান্নান কচি এবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শীর্ষ নেতা নির্বাচিত হলেন। দলের ত্রি-বার্ষিক সম্মেলনে শনিবার তাকে উত্তরের সাধারণ সম্পাদক করা হয়েছে।

কচির রাজনীতির হাতেখড়ি ছাত্রলীগের মাধ্যমে। রাজনৈতিক জীবনে ঢাকা মহানগর ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

আওয়ামী লীগের এই নেতা একজন গার্মেন্টস ব্যবসায়ী এবং পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইয়ের সহসভাপতি।

জানা গেছে, মান্নান কচি ১৯৮৩-৮৪ সালে বৃহত্তম মিরপুর থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরে অবিভক্ত ঢাকা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ১৯৯৭ সালে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক। সবশেষ মহানগর কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন কচি।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলা ডাবিংয়ে আসছে ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা’
জ্বালানি সংকটে ‘জ্বলছে’ দেশের শেয়ারবাজার, বাড়ছে বিনিয়োগকারীদের উদ্বেগ
গেন্ডারিয়ায় ২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৫ জেলের লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা