রাজবাড়ীতে জাতীয় ভোটার দিবসে র‌্যালি

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ মার্চ ২০২০, ১৮:০৩
অ- অ+

রাজবাড়ীতে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। সোমবার রাজবাড়ী ডিসি অফিস চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়।

‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এই স্লোগানকে সামনে রেখে জেলা নির্বাচন অফিস ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন- জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান, সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার।

(ঢাকাটাইমস/২মার্চ/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তাহসিফ হত্যা মামলার শুনানিতে সাংবাদিকদের এজলাস ছাড়তে বললেন বিচারক
মহেশপুরে ধানখেত থেকে নারীর মরদেহ উদ্ধার
হাইওয়ে পুলিশে সাফল্যের পর এবার এসআরবির নেতৃত্বে ফারুক আহমেদ
কড়াইল বস্তিতে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২