তামিম-লিটনের ব্যাটিংয়ে দারুণ শুরু করল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২০, ১৪:৫২| আপডেট : ০৬ মার্চ ২০২০, ১৫:৩০
অ- অ+

সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ দল। টানা চতুর্থবারের মতো জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য টাইগারদের। টসে হেরে ব্যাটিং পায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস দারুণভাবে শুরু করেছেন ধবলধোলাইয়ের মিশন।

অধিনায়কত্বের শেষ ম্যাচে টস করতে গিয়ে সফল হতে পারেননি মাশরাফি বিন মুর্তজা। কিন্তু জিম্বাবুয়ে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিলে ব্যাটিং পায় বাংলাদেশ। ব্যাটিং করতে নেমে ধীরেসুস্থে প্রতিপক্ষের উপর চড়াও হচ্ছে টাইগার ওপেনার তামিম-লিটনের ব্যাট।এই দুইয়ের ব্যাটে কোণঠাসা হয়ে পড়ে জিম্বাবুয়ে। শুরু থেকেই দারুণ সব স্ট্রোক্স খেলতে থাকেন লিটন কুমার দাস। ৮.৪ ওভারেই দলীয় ফিফটি পূর্ণ করে বাংলাদেশ।

এই প্রতিবেদনটি করা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভার শেষে বিনা উইকেটে ৬৭ রান। ক্রিজে আছেন তামিম ইকবাল (২৫*) ও লিটন দাস (৪২*)।

(ঢাকাটাইমস/০৬ মার্চ/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের ফেসবুক ও মেসেঞ্জারের মুছে ফেলা তথ্য চেয়ে মেটার কাছে চিঠি
নতুন ধারা বাংলাদেশ’র ফারজানাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার আনসার-ভিডিপির
জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার ও আহতদের পুনর্বাসন দাবি সাংবাদিকদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা