আলফাডাঙ্গায় দুস্থদের ঈদ উপহার দিলেন ইউএনও

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২০, ১৫:০৫
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গায় দুস্থদের ঈদ উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুর রহমান। শনিবার সকাল থেকে উপজেলার আলফাডাঙ্গা সদর, গোপালপুর, বুড়াইচ, বানা, পাচুড়িয়া ও টগরবন্দ ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এসব ঈদ উপহার বিতরণ করেন তিনি।

এসব ইউনিয়নের ১০০০ দুস্থ পেয়েছে এ উপহার। বিতরণকৃত উপহারসামগ্রীর মধ্যে ছিল- পোলাও চাল, সেমাই, চিনি, দুধ।

ইউএনও রাশেদুর রহমান জানান, ঈদে যার যার সামর্থ্য অনুযায়ী প্রত্যেকেই কম-বেশি সাহায্য করে থাকেন। তবে অনেক ক্ষেত্রে তা প্রকৃত অসহায় ও দরিদ্রদের কাছে পৌঁছায় না। তাই তিনি নিজে ঘুরে ঘুরে দুস্থদের এসব ঈদ উপহার পৌঁছে দিয়েছেন।

ঢাকাটাইমস/২৩মে/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
A Simple Guide to Bangladesh's National Budget (FY2026-27)
বাংলাদেশের জাতীয় বাজেটের সহজ শব্দাবলী  (২০২৬-২৭ অর্থবছর)
গণভবনের সামনে যুবলীগের মিছিল, ‘এটা আমাদের এলাকা নয়’—বলছে দুই থানা
পথহারা কূটনীতি: নতুন ভারতের বার্তা এবং সঠিক পথে ফেরার চ্যালেঞ্জ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা