‘নাটাই ঘুড়ি’র টাইটেল সং গাইলেন বি জামান

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২০, ১৬:৩১
অ- অ+

বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার মেগা সিরিয়াল ‘নাটাই ঘুড়ি’র টাইটেল সং দিয়ে আবারও গানে ফিরলেন কণ্ঠশিল্পী ও সাংবাদিক বি জামান সুজন। গানটির কথা লিখেছেন জাতীয় কবিতা পরিষদের পরিচালক হাফসা আলম। সুর ও সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি। সিরিয়ালটির পরিচালক এমদাদুল হক খান।

কন্ঠ শিল্পী বি জামানের আরও কিছু গানের রেকর্ড ইতোমধ্যেই শেষ হয়েছে। এর মধ্যে ফয়েজ হাসানের লেখা ও সুরে ‘রজকিনী’ শিরোনামের গানটি শিগগিরই বাজারে আসছে বলে জানান এই শিল্পী। এ গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবেও দেখা যাবে তাকে।

গান গাওয়ার পাশাপাশি বি জামান সুজন বর্তমানে আরেক বেসরকারি টিভি চ্যানেল মোহনা টেলিভিশনের জয়েন্ট নিউজ এডিটর হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি উপস্থাপক এবং নিউজ প্রেজেন্টার হিসেবেও দায়িত্ব পালন করেন। সংগীতের ভূবনে ‘নাটাই ঘুড়ি’ তার দ্বিতীয় টাইটেল সং।

ঢাকাটাইমস/২৯আগস্ট/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মদের দাম বাড়ালো কেরু অ্যান্ড কোং, আজ থেকেই কার্যকর
তিন ভাইয়ের মানব পাচার সাম্রাজ্য, ৩০ কোটি টাকার লেনদেনের তথ্য সিআইডির হাতে
৪ উইকেটে হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তি ফাঁস, যা আছে সমঝোতায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা