হরিরামপুরে সাবেক ইউপি সদস্যের উপর হামলা

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২০, ১৬:৩৬
অ- অ+

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নে পূর্ব বিরোধের জের ধরে চালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য জহির মিয়ার(৫০) ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৬টায় উপজেলার চালা ইউনিয়নে সাপাইর গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত জহির মিয়াকে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

আহত জহির মিয়া ফোনে জানান, পূর্ব বিরোধের জের ধরে সকালে পার্শ্ববর্তী বাড়ির নান্নু বিশ্বাস ও তার ছেলে মুন্নু বিশ্বাস আমার বাড়ির সামনে পরিকল্পিতভাবে ধরালো অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে রক্তাক্ত জখম করে।

এ ঘটনায় হামলাকারীদের বক্তব্য পাওয়া যায়নি।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী বলেন, এ ঘটনাটি আমি জেনেছি। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা
৫৫ মিনিটে ইংল্যান্ডের গোলে চাপে আর্জেন্টিনা
কিশোরগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ড–আর্জেন্টিনা: ৪৫ মিনিট পর্যন্ত গোলশূন্য লড়াই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা