বোচাগঞ্জে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের মাস্ক বিতরণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২০, ১৪:৫৬| আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১৫:০১
অ- অ+

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং দিনাজপুর-৯ কর্তৃক মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় এর উদ্বোধন করেন এমআই গ্রুপের চেয়ারম্যান সমাজসেবক মাহবুবুর রহমান খাঁন।

করোনাভাইরাস সংক্রমণ রোধে করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় সকল রিকশা-ভ্যানচালক ও যাত্রীদের মাস্ক পরিধান নিশ্চিতকরনের লক্ষ্যে এসব মাস্ক বিতরণ করা হবে। এছাড়া রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের এ মহতি উদ্যোগের লক্ষ হলো জনসাধারণকে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করা।

উদ্বোধনী অনুষ্ঠানে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জিল্লুর রহামন, সহসভাপতি শেখ রিন্টু আহম্মেদ, সাধারণ সম্পাদক রায়হান রনি, সহসাধারণ সম্পাদক মেহেদি হায়দার, লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লিমন চন্দ্র রায় প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন ৫৫ লাখ পরিবার
সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪১৯ জন গ্রেপ্তার, মামলা ৭১
কাঁচা মরিচ আমদানি শুরু আজ থেকে, দাম কমার আশা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা