কক্সবাজারে নয়জন মাদকসেবীর সাজা

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২০, ১৭:৩৭
অ- অ+

কক্সবাজার শহরের গোলদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে নয়জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হুসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড এবং জরিমানা করেন। অভিযানে সহযোগিতা করে কক্সবাজার র‍্যাব-১৫।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

গোপন সংবাদের ভিত্তিতে গোলদিঘী পাড় এলাকা থেকে মুবিনুল হক(২৮), সাদেক হোসেন(১৮), নুরুল হাকিম(২৬), মো. মিজান(১৮), মো. হোসেনকে(২৮) ২০০ টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রিপন পাল(২১), মো. ওসমান(২৮), কাজল মল্লিক(৩৪), মিঠু পালকে(২৫) ১০০ টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

উদ্ধারকৃত মাদক নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে এবং দণ্ডপ্রাপ্ত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে থাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ব বাজারে স্বর্ণের দামে আবারও পতন
সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ
বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
ফরিদপুর থেকে গোপালগঞ্জের আ.লীগ নেতা হারুন-অর-রশিদ পিনু গ্রেপ্তার