বিমান বাংলাদেশের সুবর্ণজয়ন্তী: স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৫| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৮
অ- অ+

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে গণভবন থেকে এ ডাক টিকিট অবমুক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী প্রকাশিত স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ, উদ্বোধন খাম উন্মোচন এবং শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন। স্মারক ডাকটিকিটের মূল্য ১০ টাকা।

এসময় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, দুই মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজাসহ কিশোর আটক
নিষিদ্ধ আওয়ামী লীগ সভা-সমাবেশ করলে কঠোর ব্যবস্থা: রিজভী
সাদা বস্তায় নিরাপত্তাকর্মী, খণ্ডিত ভিডিওতে অপহরণের দাবি; পূর্ণাঙ্গ ফুটেজে ভিন্ন চিত্র
সার সরবরাহ ও মজুত তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু