কালিয়াকৈরে সাংবাদিক পরিচয়ে গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২২, ২১:৩০
অ- অ+

গাজীপুরের কালিয়াকৈরে সাংবাদিক পরিচয় দিয়ে একটি অটোমোবাইল গ্যারেজ মালিককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার বিকালে ভুক্তভোগী গ্যারেজ মালিক আব্দুর রাজ্জাক বাদী হয়ে কথিত ওই সাংবাদিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত কথিত সাংবাদিক মঈন দেওয়ান উপজেলার ছোট কাঞ্চনপুর গ্রামের ইব্রাহিম দেওয়ানের পুত্র এবং কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম চন্দ্রা এলাকায় অভিযুক্ত মুঈন দেওয়ান সকালে চন্দ্রা জোড়া পাম্প এলাকায় তার ব্যবহৃত গাড়িটি মেরামতের জন্য আব্দুর রাজ্জাকের গ্যারেজে নিয়ে যায়। এসময় গ্যারেজ মালিক আব্দুর রাজ্জাক গাড়িটি মেরামতের জন্য গাড়ির মালিক কথিত সাংবাদিক মঈনের কাছে টাকা দাবি করে। এতে ক্ষুব্ধ হয়ে মঈন গ্যারেজ মালিক রাজ্জাককে এলোপাতাড়ি মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

কালিয়াকৈর থানার ডিউটি অফিসার হাফিজুর রহমান গ্যারেজ মালিক আব্দুর রাজ্জাকের অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২০জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
কাশিমপুর কারাগার থেকে পালিয়ে গেলেন সাজাপ্রাপ্ত আসামি
হাসিনার প্রত্যর্পণের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে: জয়সওয়াল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা