বিএনপি প্রার্থী মোবাশ্বেরের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০
অ- অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে আদেশে বলা হয়েছে।

আজ রবিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। গত ২৫ জানুয়ারি হাইকোর্ট রুলসহ মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন এবং তাকে ‘ধানের শীষপ্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন। তিনি এরই মধ্যে প্রতীক বরাদ্দ পেয়েছেন।

তবে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে একই আসনের প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন। ২৯ জানুয়ারি আপিল বিভাগের কার্যতালিকায় আবেদনটি ১ নম্বর ক্রমিকে ছিল।

২৯ জানুয়ারি আপিল বিভাগের কার্যতালিকার ১ নম্বরে থাকা এই আবেদনটির শুনানি সম্পন্ন হয় এবং আজ সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার রায় ঘোষণা করেন।

অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে লিভ টু আপিল খারিজ করা হয়েছে। ফলে তিনি নির্বাচন করতে পারবেন না।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
কাশিমপুর কারাগারের নিরাপত্তা ভেঙে পালিয়ে গেছে নারী বন্দি, থানায় মামলা
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা