ব্যাংক হিসাব খুলতে লাগবে টিআইএন সনদ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২৬, ১৪:৫৬
অ- অ+

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) সনদ দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। তবে শিক্ষার্থী এবং বিশেষ কিছু শ্রেণির হিসাবধারীরা এ বাধ্যবাধকতার বাইরে থাকবেন।

বাজেট প্রস্তাব অনুযায়ী, স্টুডেন্ট অ্যাকাউন্ট, নো-ফ্রিলস অ্যাকাউন্ট এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক গেজেটের মাধ্যমে টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিদের ছাড়া অন্য সবাইকে নতুন ব্যাংক হিসাব খোলার সময় টিআইএন সনদ জমা দিতে হবে।

কর ফাঁকি রোধ এবং রাজস্ব আহরণ বাড়াতে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদারেরও ঘোষণা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে কেন্দ্রীয় তথ্য সমন্বয় (সেন্ট্রাল ডাটা ইন্টিগ্রেশন) ব্যবস্থার মাধ্যমে এনবিআরের জাতীয় তথ্যভাণ্ডারকে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক, বিদ্যুৎ, গ্যাস, পানি সেবা, সাব-রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের তথ্যভাণ্ডারের সঙ্গে সংযুক্ত করা হবে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যার বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।

এর ফলে বাজেট ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে এবং তারেক রহমান-এর উপস্থিতিতে জাতীয় সংসদে বাজেট প্রস্তাব পেশ করা হবে। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং অর্থমন্ত্রী হিসেবে আমীর খসরুর প্রথম বাজেট।

সংসদে উপস্থাপনের আগে মন্ত্রিসভার অনুমোদন এবং পরে মো. সাহাবুদ্দিন-এর সম্মতির পর নতুন অর্থবছরের বাজেট আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

(ঢাকাটাইমস/১১ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী
শিক্ষাখাতে বাড়তি ৪৯ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
হবিগঞ্জ ডিসি অফিসে ‘জুলাইযোদ্ধা’ মাহাদীর ওপর হামলা
নির্বাচনি প্রচারে এআই ব্যবহারে কড়াকড়ি, মাঠে নামতে পারবেন না মন্ত্রী-এমপিরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা