আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬
অ- অ+

চলতি অর্থবছরের আয়কর রিটার্ন জমা দিয়ে করছাড় পাওয়ার সময় শেষ হচ্ছে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর)। এ সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা—যেটি কম, সেই পরিমাণ করছাড় পাওয়া যাবে।

চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকে নতুন এ সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নিয়ম অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর—প্রথম প্রান্তিকে আয়কর রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ওপর এ ছাড় পাওয়া যাবে।

উদাহরণ হিসেবে, কোনো করদাতার গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত করযোগ্য আয় ৭ লাখ টাকা হলে প্রথম ৪ লাখ টাকার ওপর কোনো কর দিতে হবে না। বাকি ৩ লাখ টাকার ওপর ১০ শতাংশ হারে কর দিতে হবে, অর্থাৎ ৩০ হাজার টাকা। তিনি আজ রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ, অর্থাৎ ১ হাজার ৫০০ টাকা করছাড় পাবেন। ফলে তাকে পরিশোধ করতে হবে ২৮ হাজার ৫০০ টাকা।

তবে সারা বছর সঞ্চয়পত্রের মুনাফা, ব্যাংকের এফডিআর কিংবা বেতন-ভাতার ওপর কেটে রাখা অগ্রিম ও উৎসে করের ক্ষেত্রে এ ছাড় প্রযোজ্য হবে না। রিটার্ন জমার সময় অগ্রিম বা উৎসে কর বাদ দেওয়ার পর নিট যে কর পরিশোধ করতে হবে, শুধু সেই অর্থের ওপরই করছাড় দেওয়া হবে।

এদিকে, নিয়ম মেনে সারা বছর কর পরিশোধ করা করদাতাদের কেউ কেউ নতুন এ সুবিধাকে বৈষম্যমূলক বলে মনে করছেন।

এনবিআরের নিয়ম অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে রিটার্ন জমা দিলে কোনো প্রণোদনা পাওয়া যাবে না। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের অতিরিক্ত ২ শতাংশ অথবা সর্বনিম্ন ৩ হাজার টাকা জরিমানা দিতে হবে। আর এপ্রিল থেকে জুন পর্যন্ত রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের অতিরিক্ত ৫ শতাংশ অথবা সর্বনিম্ন ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে।

(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত