ঢাবির শেখ মুজিবুর রহমান হলের নামফলক আবারও ফিরছে

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৯
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের ফটকে আবারও আগের নামফলক বসানো হচ্ছে। ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলক সরিয়ে সেখানে আবার ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা হচ্ছে।

বুধবার দুপুরে হলের ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা মুছে ফেলার কাজ শুরু হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, গত সিনেটে আগের সব নাম আগের মতো রাখার সিদ্ধান্ত হয়েছে। এখন সেটাই করা হচ্ছে।

২০২৫ সালের ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর শেখ মুজিবুর রহমান হলের ফটকের আগের নামফলক মুছে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা হয়েছিল।

এখন বিশ্ববিদ্যালয়ের সিনেটের সিদ্ধান্ত অনুযায়ী হলটির আগের নাম ‘শেখ মুজিবুর রহমান হল’ পুনর্বহালের প্রক্রিয়া চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত