মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে ‘টাকা থাকবে’ শিক্ষার্থীর কাছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৬, ২০:১৩
অ- অ+

প্রস্তাব অনুযায়ী, প্রতিটি শিশুকে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন দেওয়া হবে। সেই কুপন দিয়ে স্থানীয়ভাবে তালিকাভুক্ত খাদ্য ব্যবসায়ীদের কাছ থেকে নিজেদের পছন্দের খাবার কিনতে পারবে শিক্ষার্থীরা। তবে পছন্দের খাবার না পেলে কুপনের অর্থ শিক্ষার্থীর কাছেই থাকবে। প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের অনিয়ম-দুর্নীতি ঠেকাতে কুপন পদ্ধতি চালুর চিন্তা করছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে ঢাকার সেগুনবাগিচায় ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রস্তাব অনুযায়ী, প্রতিটি শিশুকে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন দেওয়া হবে। সেই কুপন দিয়ে স্থানীয়ভাবে তালিকাভুক্ত খাদ্য ব্যবসায়ীদের কাছ থেকে নিজেদের পছন্দের খাবার কিনতে পারবে শিক্ষার্থীরা। তবে পছন্দের খাবার না পেলে কুপনের অর্থ শিক্ষার্থীর কাছেই থাকবে।

শিক্ষামন্ত্রী বলেন, উদ্যোক্তাদের সক্ষমতা অনুযায়ী স্থানীয় ব্যবসায়ীদের তালিকাভুক্ত করা হবে। কোনো শিক্ষার্থী যদি তালিকাভুক্ত দোকানে বা ব্যবসায়ীর কাছে পছন্দ অনুযায়ী খাবার না পায়, তখন কিনবে না। এই পরিকল্পনা এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ে আছে। আরও আলোচনার পর সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। বইয়ের মান নিশ্চিত করতে এবার ভালোমানের কাগজ ও কালি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, নিম্নমানের কারণে প্রকাশকদের কাছ থেকে তিন লাখ বই ফেরত নেওয়া হয়েছে। কোনো প্রকাশকের কাজে মানের ঘাটতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। বই বিতরণের পরও কোনো অনিয়ম বা গাফিলতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া ২০২৭ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত