বিদেশি কর্মীদের 'এলিয়েন' বলে কটাক্ষ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২০, ১২:০১
অ- অ+

যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ভিসা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। শুরুতে ৬০ দিনের জন্য এই নিষেধাজ্ঞা দিলেও এই মেয়াদ বছরের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়ে জানানোর সময় অন্য দেশ থেকে আসা কর্মীদের 'এলিয়েন' বলে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাইরে দেশের কর্মীদের 'অ্যালিয়েন' সম্বোধন করে সোমবার ট্রাম্প সাফ জানান, আমেরিকাবাসীদের চাকরির জন্য যারা প্রতিযোগী হয়ে উঠেছেন, তাদের জন্য প্রবেশাধিকার আপাতত বন্ধ।

আগেই ৬০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছিল এইচ ওয়ান বি, এইচ টু বি ভিসা। এবার সম্পূর্ণ এই বছরের জন্য এটি বাড়ানো হলো। যার অর্থ আমেরিকার বাইরে থেকে কেউ গিয়ে সে দেশে কাজ করতে পারবেনা।

গত ২২ এপ্রিল ইউ এস টেক ওয়ার্কার্স নামে একটি বেসরকারি সংস্থার আবেদনের ভিত্তিতে আমেরিকাবাসীদের সুবিধার জন্য ভিসা ৬০ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬০ দিন পার হওয়ার পরও তা বলবৎ থাকলো।

ঢাকা টাইমস/২৩জুন/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন রূপগঞ্জের ইউএনও সাইফুল ইসলাম
সিরাজগঞ্জে ভ্যানচালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
মৌলভীবাজারে হত্যা মামলায় মৃত্যুদণ্ড ২, যাবজ্জীবন ২
মির্জাপুরে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা, সেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ