রাজশাহীতে হেরোইনসহ গ্রেপ্তার ২

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২০, ১৭:৪২
অ- অ+

রাজশাহীতে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। এ সময় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন- রাজশাহীর গোদাগাড়ী পেরসভার হাটপাড়া এলাকার ফাউজিয়া বেগম (২৮) ও রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ফরিদপুর মহল্লার আবুল কালাম আজাদ ওরফে বাবু (৩৭)।

র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার দুজন জানিয়েছে- ভুয়া নামে বাসের টিকিট সংগ্রহ করে তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে হেরোইন নিয়ে ঢাকায় যাচ্ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩১জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: ত্রাণমন্ত্রী
আমরা বাংলাদেশকে খুব ভালোবাসি: কাভান সুলিভান
রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার
কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা