মহেশপুরে অবৈধভাবে ভারত যাওয়ার সময় নারী-শিশুসহ আটক ৭

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২০, ১৯:৫৩
অ- অ+

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক শিশু ও পাঁচ নারীসহ সাতজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে উপজেলার শ্যামকুড় বিওপির সীমান্ত পিলার ৬১/১০৫ নেপা মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চয়ন বিশ্বাস, প্রিয়াংশা বিশ্বাস, রিমু বিশ্বাস,রুনু বিশ্বাস, মিনতী বিশ্বাস, নমিতা রায় এবং সুমি আাক্তার। তাদের সকলের বাড়ি গোপালগঞ্জ উপজেলার ডোমরাশুর ও বাগেরহাটের নলবুয়িনা গ্রামে।

খাশিলপুর ৫৮ বিজিবির পক্ষে সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদে শ্যামকুড় বিওপির সীমান্ত পিলার ৬১/১০৫ নেপা মাঠ থেকে এই সাতজনকে আটক করা হয়। এরপর তাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অভিযোগে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩’র ১১(১)/(গ) ধারায় মহেশপুর থানায় সোর্পদ করা হয়েছে। সেইসঙ্গে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয় বার্ষিক পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি
গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০টি কূপ: মাহ্দী আমিন
অপরাধ প্রতিরোধে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের
নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ