বেতারের মহাপরিচালকের দায়িত্বে হোসনে আরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১০:৩২| আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১১:৪১
অ- অ+

বাংলাদেশ বেতারের মহাপরিচালক পদে (সচিব পদমর্যাদার গ্রেড-১ এ উন্নীত পদ) চলতি দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত মহাপরিচালক হোসনে আরা তালুকদার। তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) (গ্রেড-২) হোসনে আরা তালুকদারকে বাংলাদেশ বেতারের মহাপরিচালকের চলতি দায়িত্ব নির্দেশক্রমে প্রদান করা হলো।’

বিসিএস তথ্য ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা হোসনে আরা সম্প্রতি পদোন্নতি পেয়ে বাংলাদেশ বেতারের প্রথম অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) হন।

ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী, অপরাধীদের শাস্তির আশ্বাস
ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী
সরাইলে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত