অ্যাতলেটিকো মাদ্রিদে যাচ্ছেন সুয়ারেজ!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৯
অ- অ+

বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যানের তালিকায় ছিলেন না লুইস সুয়ারেজ। কিন্তু বার্সার সঙ্গে আরও এক বছরের চুক্তি ছিল উরুগুয়ের এই স্ট্রাইকারের। কোম্যানের পছন্দের তালিকায় না থেকেও প্রথমে ক্লাব ছাড়তে রাজি ছিলেন না। শেষ পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি বাতিল করার পথেই হাঁটতে চলেছেন লুইস সুয়ারেজ।

কাতালোনিয়া রেডিও সূত্রে খবর, শেষ পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি বাতিল করতে রাজি হয়েছেন সুয়ারেজ। সুয়ারেজ এখন ফ্রি এজেন্ট। তিনি এখন যে কোনও ক্লাবে যোগ দিতে পারবেন। চুক্তি বাতিল করায় এদিকে ক্ষতিপূরণ হিসেবে সুয়ারেজকে ১৪ মিলিয়ন ইউরো দেওয়ার কথা কাতালান ক্লাবটির।

এদিকে শোনা যাচ্ছে, বার্সেলোনা ছাড়ার পর এবার লা লিগার আর এক ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দিতে পারেন লুইস সুযারেজ। কারণ জুভেন্টাসের জন্য সুয়ারেজের দরজা নাকি বন্ধ, এমন খবর মিলছে ইতালির সংবাদমাধ্যম থেকে।

(ঢাকাটাইমস/২২ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮
রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আশঙ্কাজনক ১১
‘নেতানিয়াহু হেরে গেছেন’: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী
দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম