আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৭ দিন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২০, ১৫:২৮| আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৫:৩৩
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য সাতদিন বন্ধ থাকবে। শারদীয় দুর্গোৎসব ও লক্ষ্মীপূজা উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছেন বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

এদিকে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাভাবিক পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার কার্যক্রম বন্ধ রয়েছে। শুধু দু দেশে আটকেপড়া ও কূটনৈতিক পাসপোর্টধারী যাত্রীরা নিজ দেশে প্রত্যাবর্তন করতে পারবেন।

পূজা উপলক্ষে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধের ঘোষণা দিলেও সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, আগামী ২২ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা পাঁচ দিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।

পরে ৩০ অক্টোবর সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকলেও লক্ষ্মীপূজা উপলক্ষে ৩১ অক্টোবর বাণিজ্য বন্ধ থাকবে।

১ নভেম্বর সকাল থেকে মাছ রপ্তানির মধ্য দিয়ে স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ফের শুরু হবে বলে জানান তিনি।

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, পূজা উপলক্ষে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিলেও সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসিনা সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলার ঋণ পরিশোধ করেছে সরকার: চিফ হুইপ
ডেমোক্র্যাটদের ‘ঘৃণার দল’ বলে আখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স
চট্টগ্রামে চীন ও পাকিস্তানিসহ ৬২ বিদেশি নাগরিক আটক
হুতিদের দমাতে সৌদিতে শতাধিক সামরিক উপদেষ্টা পাঠাল আমেরিকা