শিবালয়ে বিনামূল্যে ২০ হাজার কৃষককে সার-বীজ বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২০, ২০:০৮
অ- অ+

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় কৃষকদের বিনামূল্যে সার-বীজ, আমার বাড়ি আমার খামার প্রকল্পের ঋণের চেক ও তাবু বিতরণ করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার-বীজ, ঋণের চেক ও তাবু বিতরণ করেন মানিকগঞ্জ-১ আমনের সাংসদ এএম নাঈমুর রহমান দুর্জয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম রুহুল আমিন রিমনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- শিবালয় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মিরাজ হোসেন লালন, মহিলা ভাইস-চেয়ারম্যান রুনা আক্তার, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ।

এসময় ২০ হাজার ১০০ জন কৃষককে বিনামূল্যে সার-বীজ, ২০ জনকে আমার বাড়ি আমার খামার প্রকল্পের ঋণের চেক ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ইউনিয়ন পরিষদে ১৯টি তাবু বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ
মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ আজ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭