মৃত্যু ২৫ লাখ ৭০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২১, ০৮:৩৫
অ- অ+

মহামারি করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৫ লাখ ৭০ হাজারের বেশি মানুষের। আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৫৭ লাখের বেশি মানুষ। তবে ইতিবাচক খবর হচ্ছে আক্রান্ত ৯ কোটি ১৪ লাখের বেশি মানুষ এরইমধ্যে সুস্থ হয়েছেন।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৫ লাখ ৭০ হাজার ৬১৪ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১১ কোটি ৫৭ লাখ ৪৯ হাজার ৩০ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ২ কোটি ১৬ লাখ ৩৩ হাজার ৭৮৬ জন চিকিৎসাধীন এবং ৯০ হাজার ৪২ জন (০.৪%) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৯ কোটি ১৪ লাখ ৫৪ হাজার ৫৮৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এ মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ৭০৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ২৯ হাজার ২১৪ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১১ লাখ ৩৯ হাজার ৩২৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৩৮৫ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬ লাখ ৪৭ হাজার ৮৪৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৫৭ হাজার ৫৬২ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩।

(ঢাকাটাইমস/৪মার্চ/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতিসংঘে ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর পুরো ভাষণ
প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
দেশের ৩ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনতাই, ভিডিও ফুটেজে শনাক্ত যুবক গ্রেপ্তার