নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২১, ১২:৩১| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১২:৩২
অ- অ+

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের আনছার আলীর ছেলে কাজম আলী এবং তার স্ত্রী জমেলা।

জানা যায়, নতুন ঘরের ফ্লোরে পানি দিতে বৈদ্যুতিক মোটর চালাতে গিয়ে তারা বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আশপাশের লোকজন গিয়ে বিদ্যুতের সুইচ বন্ধ করেন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা।

একসঙ্গে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে প্রথমবার বিমানে, উচ্ছ্বসিত আমজনতার তারেক
আসিফ-মাহফুজ বিএনপিতে যোগ দিতে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েছিলেন: রাশেদ খান
চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী
চট্টগ্রাম ও কক্সবাজারে ২১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫