ভৈরবের মেঘনা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২১, ১৩:১৫
অ- অ+

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। বৃহস্পতিবার বেলা ১১ টায় ভৈরব পৌর শহরে জিল্লুর রহমান দ্বিতীয় রেলওয়ে সেতু সংলগ্ন স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। লাশের পরনে কালো রংয়ের টিশার্ট ছিলো।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সকালে পৌর শহরের মেঘনা নদীর পাড় জিল্লুর রহমান দ্বিতীয় রেলওয়ে সেতু সংলগ্ন স্থানে ভাসমান অবস্থায় স্থানীয়রা একজনের লাশ দেখতে পায়। পরে ভৈরব নৌপুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।

এ বিষয়ে ভৈরব নৌপুলিশ থানার উপপরিদর্শক এসআই রাসেল মিয়া জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা
নবনির্বাচিত রাষ্ট্রপতির শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা
ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে করেছে এফএসই
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট সৃষ্টি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা