ঢাকা ১৭ আসনে রিকশা-ভ্যান ও অটো চালক দলের লিফলেট ও গেঞ্জি বিতরণ

ঢাকা -১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য বিভিন্ন শ্রমজীবী মানুষের মধ্যে লিফলেট ও গেঞ্জি প্রচারনার উদ্বোধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান, অটো চালক দল।
সংগঠনের প্রধান সমন্বয়ক আরিফুর রহমান তুষারের তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের তারেক রহমানের প্রধান সমন্বয়ক আব্দুস সালাম।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান ও অটো চালক দলের আহবায়ক অধ্যাপক আশফাকুল ইসলাম সরকার মনু, সদস্য সচিব এ্যাডভোকেট মাহফুজুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মোঃ আমীনুন্নবী, কেন্দ্রীয় নেতা, শাহীদুর রহমান শাহীদ, মোশাররফ হোসেন, মোঃ মহিউদ্দিন, আক্তার হোসেন, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব শরীফুদ্দীন আহমেদ, যুগ্ম আহবায়ক ইমামুর রশীদ বিল্লাল, সাজ্জাদ হোসেন শাহীন, ইঞ্জিনিয়ার সজীব ভুঁইয়া, রাশেদ কামাল মুন্না, মায়শুকুর রহমান রিয়েল, আবু হানিফ, লালচাঁনসহ আরো অনেকে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































