জ্বালানি সংকট মোকাবিলায় নতুন সূচিতে রবিবার থেকে চলবে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২৬, ১৫:৫৫
অ- অ+

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের সিদ্ধান্তের আলোকে আগামীকাল রবিবার থেকে দেশের সব ব্যাংক নতুন সময়সূচিতে পরিচালিত হবে।

শনিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের অফিস সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে গ্রাহক লেনদেন চলবে বিকেল ৩টা পর্যন্ত।

এর আগে ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত অফিস কার্যক্রম চলত। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে।

তবে সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্রবার ও শনিবার আগের মতোই বহাল থাকবে।

(ঢাকাটাইমস/৪ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা