সৌদি থেকে এলো ১ লাখ টন ক্রুড অয়েল, আজই চালু হচ্ছে ইস্টার্ণ রিফাইনারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২৬, ০৮:৪৬
অ- অ+

দীর্ঘ বিরতির পর আবারও পরিশোধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারি পিএলসি। আজ বৃহস্পতিবার (৭ মে) বিকেল থেকেই শোধন কার্যক্রম পুনরায় চালু হচ্ছে।

ইস্টার্ণ রিফাইনারি পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক (অপারেশন্স) মামুনুর রশীদ খান জানিয়েছেন, অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) নতুন চালান দেশে পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে বিকেল ৫টার পর থেকে রিফাইনারির কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে দৈনিক প্রায় সাড়ে ৩ হাজার টন জ্বালানি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে শুরুতে কারিগরি সমন্বয়ের প্রয়োজন থাকায় উৎপাদন সীমিত রাখা হবে এবং পরবর্তীতে ধীরে ধীরে তা বাড়ানো হবে।

তিনি আরও জানান, সৌদি আরব থেকে আসা ‘এমটি নাইনেমিয়া’ নামের জাহাজটি বর্তমানে কুতুবদিয়া উপকূলে নোঙর করেছে। জাহাজটিতে প্রায় ১ লাখ ৯৪ মেট্রিক টন অপরিশোধিত তেল রয়েছে, যা ইস্টার্ণ রিফাইনারির জন্য আনা হয়েছে।

এ বিষয়ে ইস্টার্ণ রিফাইনারি পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, দেশে নতুন ক্রুড অয়েলের চালান পৌঁছেছে এবং পরিকল্পনা অনুযায়ী সর্বোচ্চ সক্ষমতায় পরিশোধন কার্যক্রম শুরু করা হবে।

রিফাইনারি সূত্রে জানা গেছে, বর্তমানে মজুত থাকা অপরিশোধিত তেল দিয়ে আনুমানিক ২০ থেকে ২৫ দিন পর্যন্ত পরিশোধন কার্যক্রম চালানো সম্ভব হবে। এছাড়া চলতি মাসের ২০ তারিখের পর আরও একটি নতুন চালান দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সৌদি আরব থেকে আগামী ১০ থেকে ১২ মে’র মধ্যে নতুন চালান লোডিং সম্পন্ন হলে জ্বালানি সরবরাহে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না। পরবর্তী চালানেও প্রায় ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আসতে পারে, যদিও সেটি জাহাজের বহনক্ষমতার ওপর নির্ভর করবে।

(ঢাকাটাইমস/৭ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা